• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

‘বিএনপির বিজয় অনিবার্য’, ফল ঘোষণা পর্যন্ত সজাগ থাকুন : মাহদী আমিন

| অনলাইন ডেস্ক ৬:৫৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৬ রাজনীতি

বিএনপির বিজয় অনিবার্য বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণের প্রতি তাদের উদাত্ত আহ্বান—ভোটের ফলাফল সুরক্ষিত রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন, তারা যেন সঠিকভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া তদারকি করেন এবং কোনো ধরনের অসংগতি না হয়—তা নিশ্চিত করেন।

মাহদী আমিন আরও বলেন, দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেই প্রত্যাশা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবে বলে তারা বিশ্বাস করেন।

সংবাদ সম্মেলনে তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখারও আহ্বান জানান।