• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

চীনের আমন্ত্রণে বেইজিং পৌঁছেছেন মির্জা ফখরুল

| অনলাইন ডেস্ক ১২:৪০ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২৬ রাজনীতি

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীন সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

সফর উপলক্ষে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, যিনি আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

চীন সফরকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন এবং সমবায় খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, সফরকে সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও রাষ্ট্রীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।