• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

যুবশক্তি ছাড়ার ঘোষণা ডা. জাহেদুলের

| অনলাইন ডেস্ক ৮:১২ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২৬ রাজনীতি

সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডা. জাহেদুল ইসলাম, যিনি জাতীয় যুবশক্তি-এর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে নিজের Facebook অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি লিখেছেন, ‘রাজনৈতিক পথচলা জাতীয় যুবশক্তির সঙ্গে এখানেই শেষ হলো। নতুন রাজনৈতিক পরিচয়ে দেখা হবে ইনশাআল্লাহ।’

দলীয় সূত্রে জানা গেছে, ডা. জাহেদুল ইসলাম যুবশক্তি ছেড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারেন। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সদ্য এনসিপিতে যোগ দেওয়া রিফাত রশিদ যুবশক্তির নতুন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে জাতীয় যুবশক্তি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এবং এর প্রথম আহ্বায়ক কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পান ডা. জাহেদুল ইসলাম।

সংগঠন সূত্র আরও জানায়, সোমবার রাতে যুবশক্তির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।