প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসন-এর উপনির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা থেকে শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়।
সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৫০টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে বিপুল ভোটে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকে শপথ নেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ঘোষিত তফশিল অনুযায়ী আগামীকাল (৯ এপ্রিল) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রায় ৪ লাখ ৫০ হাজার ভোটারের এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রেজাউল করিম বাদশা (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-এর আল আমিন তালুকদার (ফুলকপি প্রতীক)। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে।
ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্র






















