• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী

| অনলাইন ডেস্ক ৮:১৩ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০২৬ জাতীয়, ব্রেকিং

অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশু মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

তারেক রহমান আরও বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সময়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ও কয়েক বছর ধরে হামের টিকা আমদানি করা হয়নি, যার ফলেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় ইউনিসেফ বাংলাদেশকে সহায়তা করেছে এবং দ্রুত টিকা সরবরাহ করেছে। এর ফলে দেশের প্রায় ২ কোটি শিশুকে হামের টিকা দেওয়া সম্ভব হবে।

এছাড়া, হামের পরীক্ষা কিটের স্বল্পতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ সংকট নিরসনে কাজ করছে। ইতোমধ্যে কিছু কিট দেশে পৌঁছেছে এবং আরও কিছু কিট বিমানবন্দরের কাস্টমসে রয়েছে, যা দ্রুত ছাড় করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।