• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত

| অনলাইন ডেস্ক ১২:৫২ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২৬ জাতীয়, ব্রেকিং

দেশের স্বাস্থ্য ব্যবস্থা দীর্ঘদিনের দুর্নীতি ও নীতিগত ত্রুটির কারণে ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন ড. এম এ মুহিত

সোমবার (২০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত ১৫ বছরের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে স্বাস্থ্যখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে সারাদেশে টিকাদান কার্যক্রম চালু করেছে এবং দ্রুতগতিতে তা এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং দেশের পাঁচটি সিটি কর্পোরেশন এলাকায় আরও ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

ড. এম এ মুহিত আরও বলেন, বর্তমানে দেশের হাসপাতালগুলোর অবস্থা নাজুক—অনেক জায়গায় যন্ত্রপাতি অকেজো, পরিবেশ অনুপযোগী এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে হামের মতো সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

তিনি জানান, সময়মতো টিকা প্রদান করা গেলে হামের মতো রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব। কিন্তু অতীতে টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে অনেক শিশু এখন ঝুঁকিতে রয়েছে।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক মাসের মধ্যে সারাদেশে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।