• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষিপণ্য রপ্তানির পরিকল্পনা: কৃষিমন্ত্রী

| অনলাইন ডেস্ক ৮:০৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৬ জাতীয়, ব্রেকিং

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষিপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয় সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং বিপুল জনগোষ্ঠী এ খাতের সঙ্গে সম্পৃক্ত। সঠিক পরিকল্পনা ও আধুনিকায়নের মাধ্যমে কৃষিখাতকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সরকারের লক্ষ্য আগামী এক বছরে কৃষিপণ্যের আমদানি কমিয়ে আনা এবং একই সঙ্গে রপ্তানি বাড়ানো। এ জন্য প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দেশের কৃষিকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এ সময় কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ খাত এবং এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।