• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

দৈনিক আজকালের সংবাদে প্রতিবেদন প্রকাশে তোলপাড় নড়েচড়ে বসেছে জামায়াতপন্থি পুলিশ কর্মকর্তারা

| অনলাইন ডেস্ক ১০:৪৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৮, ২০২৬ জাতীয়, ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক আজকালের সংবাদ পত্রিকায় ধারাবাহিক অনুসন্ধানী ও গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এসব প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে জামায়াতপন্থি একটি প্রভাবশালী পুলিশ কর্মকর্তা চক্র।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সংবাদ প্রকাশ বন্ধ করার উদ্দেশ্যে তারা দফায় দফায় তদবির চালাচ্ছেন। পাশাপাশি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হোসেন তালুকদার-কে বিভিন্ন দিক থেকে ফোন করে চাপ প্রয়োগের চেষ্টা চালানো হচ্ছে।
সূত্র জানায়, কখনো অনুরোধ, কখনো হুমকি, আবার কখনো নানা কৌশলে সংবাদ বন্ধ করার চেষ্টা করা হলেও তারা সফল হতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট একটি মহল এখন পত্রিকা ও সাংবাদিকদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিশেষ করে দৈনিক আজকালের সংবাদ-এ প্রকাশিত প্রতিবেদনগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় সংশ্লিষ্টদের অস্বস্তি আরও বেড়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে পত্রিকা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সব ধরনের চাপ ও প্রতিবন্ধকতা উপেক্ষা করেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অটল রয়েছে আজকালের সংবাদ কর্তৃপক্ষ। তারা মনে করেন, জনস্বার্থে সাংবাদিকতার দায়িত্ব পালনই তাদের প্রধান লক্ষ্য।
সাংবাদিক মহল মনে করছে, এ ধরনের চাপ ও ষড়যন্ত্র গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই এসব অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।