• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা

| অনলাইন ডেস্ক ১২:৩৬ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২৬ জাতীয়, ব্রেকিং

বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানো এবং বিচার ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দেশের সাতটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন তারেক রহমান

সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এ কার্যক্রমের আওতায় রয়েছে বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসিলেট

এর আগে বগুড়ায় পৌঁছে তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি-এর নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।

সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে সড়কপথে বগুড়া সার্কিট হাউস-এ পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি। সফরে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সঙ্গী ছিলেন। বগুড়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ায় দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, হাম (মিজলস) টিকাদান ক্যাম্পেইনে অংশগ্রহণ এবং নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন।

এছাড়া বিকেলে বিএনপি আয়োজিত একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।