• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

মেহেরপুরে বিএনপি নেতা মুকুলকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

| অনলাইন ডেস্ক ১২:৩২ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২৬ রাজনীতি, সারাবাংলা

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা নেক মহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার বুকে ও পিঠে একাধিক গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেখান থেকে গুলির চারটি খোসা উদ্ধার করা হয়েছে।

ওসি উত্তম কুমার দাস জানান, হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

স্থানীয়দের দাবি, এর আগেও মুকুল হোসেনের ওপর দুই দফা বোমা হামলার ঘটনা ঘটেছিল।