• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

গণঅধিকার পরিষদের গণইফতারে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

| অনলাইন ডেস্ক ৭:৫০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে অংশ নিয়েছেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর

রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে অবস্থিত গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। সংগঠনটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, প্রতি বছরের মতো এবারও পুরো রমজান মাসজুড়ে গণইফতার কর্মসূচি পরিচালনা করছে গণঅধিকার পরিষদ।

তিনি আরও বলেন, এ বছর ঢাকার দক্ষিণ মহানগর শাখার উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এবং রমজানজুড়ে তা অব্যাহত থাকবে। জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পরিচালিত এই গণইফতারে ইচ্ছুক যে কেউ অংশগ্রহণ বা সহায়তা করতে পারবেন।