• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

তিন আসনের অনিয়মিত কেন্দ্রের ভোট স্থগিতের আহ্বান জামায়াত নেতার

| অনলাইন ডেস্ক ৬:১৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৬ রাজনীতি

ঢাকা-৮, পটুয়াখালী-১ ও শরীয়তপুর-২—এই তিনটি সংসদীয় আসনের অনিয়মের অভিযোগ ওঠা কেন্দ্রগুলোর ভোট স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আহ্বান জানান।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, উল্লিখিত তিনটি আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ সঠিকভাবে হয়নি—এমন অভিযোগ তাদের কাছে এসেছে। অনেক স্থানে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হতে পারেননি বলেও দাবি করেন তিনি। বিষয়গুলো নির্বাচন কমিশনের দৃষ্টিতে আনা হয়েছে বলে জানান জামায়াতের এই নেতা।

তিনি বলেন, সারা দেশ থেকে প্রাপ্ত অনিয়মের অভিযোগের একটি তালিকা তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন।

জামায়াতের অভিযোগ অনুযায়ী, গোপালপুরের অধিকাংশ কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নোয়াখালী-৬ আসনে দলীয় প্রার্থীর ভাইয়ের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঝালকাঠী ও বরগুনার পাথরঘাটা, শরীয়তপুরের বিভিন্ন কেন্দ্র, পটুয়াখালীর মির্জাগঞ্জসহ কয়েকটি এলাকায় ভোটকেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়া, সিল মারা, জাল ভোট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

এছাড়া ১১-দলীয় জোটের নেতা ও এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুর গাড়িবহরে হামলার অভিযোগও তুলে ধরেন তিনি।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “ওই আসনগুলোতে এখনও ভোট চলছে। তবে এখনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যাতে জাতির সামনে একটি পরিচ্ছন্ন ফলাফল উপস্থাপিত হয়।”

তিনি বলেন, এ প্রত্যাশা নিয়েই তারা নির্বাচন কমিশনে এসেছেন।