• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

জামায়াতের পক্ষে টাকা বিতরণ করায় এক ব্যক্তির কারাদণ্ড

| অনলাইন ডেস্ক ৫:৫৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৬ সারাবাংলা

গাজীপুরের কাপাসিয়ার একটি ভোটকেন্দ্রে জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় শামিমুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত শামিমুল ইসলাম কুড়িগ্রামের বাসিন্দা এবং তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে চাকরি করেন। অভিযোগ রয়েছে, গত রাত থেকে কালিয়াকৈর উপজেলার লতিফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন শামিমুল ইসলাম। পরে তাকে নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বিচারক অভিযোগ যাচাই-বাছাই করে সত্যতা পাওয়ায় তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। এ সময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।