• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

| অনলাইন ডেস্ক ৮:১২ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২৬ সারাবাংলা

চুয়াডাঙ্গা জেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মোহাম্মদ সালাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মোস্তাগীর আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ সালাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং বজলুর রশিদ মজুরের ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মার্চ কার্পাসডাঙ্গা এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণ করা হয়। পরে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ভুয়া বিয়ের কাবিননামা তৈরি করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হারুন অর রশীদ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মেডিকেল রিপোর্টে সরাসরি ধস্তাধস্তির চিহ্ন না থাকলেও ভুক্তভোগীর বয়স ১৬ বছরের নিচে হওয়া এবং সম্মতি ছাড়া যৌন সম্পর্কের প্রমাণ পাওয়ায় আদালত আসামির বিরুদ্ধে কঠোর এই রায় প্রদান করেন।