• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

পঙ্গু অর্থনীতি পেয়েছি, ঋণ নেওয়া অনিবার্য ছিল’—তথ্যমন্ত্রী স্বপন

| অনলাইন ডেস্ক ৮:১৮ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২৬ সারাবাংলা

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার উত্তরাধিকার সূত্রে একটি দুর্বল বা ‘পঙ্গু’ অর্থনীতি পেয়েছে, যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

সোমবার (২০ এপ্রিল) গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসের মধ্যেই সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে। ভ্যাট থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে বাজেটের অর্ধেকও পূরণ হয় না উল্লেখ করে তিনি বলেন, বাকি অর্থ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হয়।

গণমাধ্যম প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, যেসব সংবাদের মধ্যে সত্যতা নেই, সেগুলোকে ভুল তথ্য হিসেবে বিবেচনা করা উচিত। তিনি মন্তব্য করেন, “ডাটা ছাড়া কোনো তথ্য কেবলই অভিমত, আর অভিমত কখনো সংবাদ নয়।” তবে তিনি উল্লেখ করেন, দেশে ভালো সাংবাদিকের সংখ্যাই বেশি; মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে ব্ল্যাকমেইল করে এমন ব্যক্তির সংখ্যা খুবই কম।

সমাজের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, সামাজিক শৃঙ্খলা দুর্বল হয়ে পড়েছে এবং প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে পুলিশ ও আমলাতন্ত্র নানা চাপের মধ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, নির্বাচনের পর বর্তমানে একটি ‘হানিমুন পিরিয়ড’ চলছে, যা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দ্রুত প্রতিক্রিয়া তৈরি হবে—এমন সতর্কতাও দেন তিনি।

সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।