• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

অবৈধ তেল মজুতের অভিযোগে সাড়ে ৫ হাজার লিটার জব্দ, আটক ১

| অনলাইন ডেস্ক ৮:২৬ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২৬ সারাবাংলা

কুমিল্লানাঙ্গলকোট উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে ‘মেসার্স জলিল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিন জব্দ করা হয়।

অভিযানকালে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ী আব্দুল জলিলকে আটক করে পুলিশ।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।