• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ নারায়ণগঞ্জের দুই আওয়ামী লীগ নেতার

| অনলাইন ডেস্ক ৫:৪৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ রাজনীতি

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের দুই শীর্ষ আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে পদত্যাগের ঘোষণা দেন তারা। একই সঙ্গে দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান তাদের সক্রিয় সমর্থক হাজী আবদুর রাহিম।

পদত্যাগকারীরা হলেন— ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান পায়েল এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান পায়েল জানান, কিছুদিন ধরে দলের হয়ে কাজ করছেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই ধরনের কারণ উল্লেখ করে জয়নাল আবেদীনও সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

তারা জানিয়েছেন, শিগগিরই যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এছাড়া পদত্যাগের পেছনে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা এবং দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তে অসন্তোষও প্রভাব ফেলেছে।