• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা

| অনলাইন ডেস্ক ৫:৪৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটি তিনি বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেশের ইসলামী নেতাদের বিএনপির প্রতি সমর্থনের খবর প্রকাশের পর জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ও উলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।”

তারেক রহমান আরও বলেন, আলেম-উলামাদের স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সঠিক নির্দেশনা পাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।

তিনি আরও যোগ করেছেন, “আমি আবারও সম্মানীত আলেম-উলামাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও ইসলামি মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।”