• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব: মুন্সী

| অনলাইন ডেস্ক ৫:১৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ সারাবাংলা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তিনি কুমিল্লা আদালতে উপস্থিত হন। তার পক্ষে আইনজীবীরা উপস্থিত থেকে কমিটিকে তার বক্তব্য ব্যাখ্যা করেন।

মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, “আমাকে বিচারিক কমিটি তলব করেছে। আমার কাছে ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে, আমি সেখানে আমার বক্তব্য তুলে ধরেছি। এছাড়া বিএনপি আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আমার জীবনপর্যন্ত বিএনপির পক্ষেই কাজ চালিয়ে যাব এবং আগামীকালের নির্বাচনে ট্রাক প্রতীককে বিজয়ী করার চেষ্টা অব্যাহত রাখব।”

কুমিল্লা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি থেকে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম তাকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
মঞ্জুরুলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কমিটিকে লিখিতভাবে জানান।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনি আইন লঙ্ঘন করেছেন। এটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায়। বিষয়টি তদন্তাধীন, এবং তাকে কমিটি জিজ্ঞাসাবাদ করবে।”

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি ভোটারদের হুমকি দিচ্ছেন। এই ঘটনার পর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।

উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী ছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা আদালতের আদেশে বাতিল হয়েছে।