• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

জাতীয় নির্বাচন ঘিরে হিলি সীমান্তে যৌথ টহল জোরদার

| অনলাইন ডেস্ক ৫:০১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ সারাবাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী হিলি এলাকায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্পর্শকাতর এলাকায় যৌথ টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা।

নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা, সহিংসতা কিংবা যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সমন্বিতভাবে এ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকা হওয়ায় হিলিতে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন সক্রিয় উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, নিরাপত্তার এই কঠোর ব্যবস্থার ফলে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।