• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

বাঁশখালীতে নির্বাচনকে ঘিরে নাশকতার আশঙ্কা, অস্ত্রসহ আটক ১

| অনলাইন ডেস্ক ৬:১৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৭, ২০২৬ সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টার অভিযোগে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি মো. জমির উদ্দিন (৪৬)। তিনি একই ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অস্ত্রসহ জমির উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।