• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

নোয়াখালীতে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন

| অনলাইন ডেস্ক ২:২৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৭, ২০২৬ সারাবাংলা

নোয়াখালী-৩ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পে থাকা একটি অটোরিকশা ও কয়েকটি চেয়ার-টেবিল পুড়ে গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর দীনেশগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ওই বাজারে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ক্যাম্পটি স্থাপন করা হয়েছিল। ভোরের দিকে ক্যাম্পে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ভেতরে থাকা আসবাবপত্র ও একটি অটোরিকশা পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি নাশকতা—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট ও রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল জানান, ক্যাম্পটি তার তত্ত্বাবধানে ছিল এবং পুড়ে যাওয়া অটোরিকশাটিও তার মালিকানাধীন। তিনি ঘটনাটিকে ‘সুপরিকল্পিত’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসার’ ফল বলে দাবি করেন।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।