• আজ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’

| অনলাইন ডেস্ক ২:১৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২৬ রাজনীতি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে বলেছেন, “বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল। শহরেরই গর্বিত সন্তান এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম সবার আগে চিৎকার করে বলেছিলেন, ‘উই রিভল্ট’। তিনি জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে নেতৃত্বে এগিয়ে নিয়েছিলেন।”

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির চট্টগামবাসীর উদ্দেশ্যে বলেন, “চট্টগ্রাম মহানগরী কেবল বন্দরনগরী বা বাণিজ্যিক রাজধানী নয়, এটি দীর্ঘ সংগ্রাম এবং প্রতিরোধের ইতিহাস ধারণ করে।”

সভায় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে দলের প্রধান শফিকুর রহমান চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১ ও খাগড়াছড়ি আসনে জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন। এছাড়াও চট্টগ্রাম-৮ আসনে ভোটের শরিক দল এনসিপির প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দেন।