• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

সুদের লেনদেনকে কেন্দ্র করে হত্যার স্বীকারোক্তি

| অনলাইন ডেস্ক ২:০৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২৬ সারাবাংলা

বাগমারায় মাহাবুর রহমান হত্যাকাণ্ডে তার ঘনিষ্ঠ বন্ধু উজ্জ্বল হোসেন ওরফে কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে কাজল স্বীকার করেছেন, সুদের টাকা সংক্রান্ত বিরোধের কারণে তিনি মাহাবুরকে হত্যা করেছেন।

সোমবার রাতে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঢাকের মোড় থেকে কাজলকে গ্রেফতার করে। গ্রেফতার কাজল নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং বাগমারার বেসরকারি এনজিও আশারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী পরিচালক ছিলেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল জানায়, হত্যাকাণ্ডে তার মামা মোয়াজ্জেম হোসেনসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।

হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাহাবুর রহমান বৃহস্পতিবার রাত ৮টার দিকে নরদাশ ইউনিয়নের ঢাকের মোড়ের কার্যালয় থেকে নিখোঁজ হন। শুক্রবার দুপুরে হাট বাইগাছা-ভবানীগঞ্জ রোডের রামপুর গ্রামের কলা বাগানের মধ্যে তার গলা কাটা লাশ পাওয়া যায়।

ঘটনার পরে নিহতের বড় ভাই জেকের আলী অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে সমিতির সভাপতি সাদ্দাম হোসেন ও সহযোগী মাছচাষি লালুকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।