• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ঢাকা-৯: স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

| অনলাইন ডেস্ক ২:০০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২৬ রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। এই নির্বাচনে তিনি ফুটবল মার্কা প্রতীকের প্রার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

তাসনিম জারা নিয়ম মেনে সাদা-কালো ব্যানার ব্যবহার করে প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। তবে মঙ্গলবার সকালে তিনি ফেসবুকে অভিযোগ করেন, তার ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি লিখেছেন, “আমাদের ব্যানার যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে, তা এলাকার মানুষ দেখছেন।”

তাসনিম জারা বলেন, ব্যানার সরিয়ে ফেলাতে তিনি মোটেও হতোদ্যম হননি। তিনি নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে আবারও ব্যানার টাঙানোর উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, “আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙাচ্ছি। অনুগ্রহ করে বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি বন্ধ করুন।”

তার ফেসবুক পোস্টের শেষে তাসনিম জারা তার নির্বাচনী প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেন, “আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন—অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতাকর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতাকর্মীদের সামলান, প্লিজ।”