• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

নবীনগরে ছাত্রদলের ১৮ নেতাকর্মী বহিষ্কার

| অনলাইন ডেস্ক ১:২২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২৬ সারাবাংলা

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিটের ১৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করে। এতে স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীনগর উপজেলা ছাত্রদল, নবীনগর সরকারি কলেজ ছাত্রদল, পৌর ও ইউনিয়ন শাখা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন— আপেল মাহমুদ, গোলাম সামদানি হৃদয়, সাদ সজিব, আরিয়ান জাহিদ, জিহাদুল ইসলাম জিহাদ, জাহিদ হাসান মারুফ, মাকসুদুল হক, আলিফ আহম্মেদ, আবু ইউসুফ, মেহেদী সরকার, হৃদয় মিয়া, সুমন আহমেদ, রবিন সরকার, ঝিনুক, রাকিব, মোহাম্মদ তৌফাজ্জল হোসেন তুহিন, রায়হান সিকদার ও অলিউর রহমান নয়ন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদল জানায়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।