• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ভালুকায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৬ জনের ১৫ দিনের কারাদণ্ড

| অনলাইন ডেস্ক ১:১৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২৬ সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হামিদ কারীসহ ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (রাত ১২টা ৩০ মিনিট) উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে তাদের আটক করে। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হামিদ কারী (৭৫), মেদুয়ারী ইউনিয়নের ঝাটিয়া গ্রামের তানভীর আহম্মেদ (৪৬), বগাজান গ্রামের গোলাম রাব্বী (২৩), আক্কাস আলীর ছেলে মেহেদী হাসান (৪০), হোসেন আলীর ছেলে মো. মেহেদী হাসান (৪০) এবং গফরগাঁও উপজেলার যশোরা গ্রামের গোলাম শাহীদ (৫০)।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই রাতে বগাজান এলাকার রায়দুল জান্নাত মাদ্রাসায় ধানের শীষ প্রতীকের পক্ষে একটি উঠান বৈঠক আয়োজনের কথা ছিল। এ সময় সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানান, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের মধ্যে অর্থ বিতরণের আলামতসহ সাতজনকে আটক করা হয়। ঘটনার সত্যতা যাচাই শেষে অপরাধের গুরুত্ব বিবেচনায় ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং একজন অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।