• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ঢাকা–৯ আসনে ছয় দফা ইশতেহার ঘোষণা তাসনিম জারার

| অনলাইন ডেস্ক ১০:৩৮ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১, ২০২৬ রাজনীতি

গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণার পর বক্তব্যে তাসনিম জারা বলেন, ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব—সেটিই তিনি প্রমাণ করতে চান। তিনি জানান, নির্বাচনের আগে কোটি কোটি টাকা ব্যয়, লাখ লাখ পোস্টার লাগানো কিংবা শোডাউনের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না।

তিনি বলেন, ‘আমি আমার শহর পোস্টারে নোংরা করব না, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করব না। আমার বিশ্বাস, শোডাউন বা পোস্টারের চেয়ে ব্যক্তিগত সম্পর্ক ও আন্তরিক কথোপকথন অনেক বেশি শক্তিশালী।’

নতুন ধারার রাজনীতিতে বিশ্বাসীদের উদ্দেশে তিনি বলেন, যারা এই পরিবর্তনে আস্থা রাখেন, তারা যেন নিজেদের পরিচিত অন্তত পাঁচজনের সঙ্গে কথা বলেন এবং এলাকাবাসীকে বোঝান—অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়েও রাজনীতি করা সম্ভব।

তাসনিম জারা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই নতুন রাজনীতির মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব, আর সেটার প্রমাণ আমরা ঢাকা–৯ থেকেই দিতে চাই।’

এ সময় তিনি একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।