• আজ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ|২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

কোনও শক্তিই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না: নাঈম কাসেম

| বিশেষ প্রতিনিধি ১০:১৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ সারাবাংলা

কোনও শক্তিই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে, তা কোনওভাবেই সফল হবে না।

শুক্রবার সশস্ত্র সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, “নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের কলমের মশি আমাদের পথ দেখায়।”

নাঈম কাসেম বলেন, “লেবাননসহ বিশ্বের অনেককেই হিজবুল্লাহর বিকাশ বিস্মিত করেছে। শত্রুরা চেয়েছিল হিজবুল্লাহকে ধ্বংস করতে, কারণ হিজবুল্লাহ দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক।”

তার মতে, হিজবুল্লাহ জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। লেবাননকে গড়ে তোলা ও মুক্ত করার কাজে দলটি যেকোনও পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, “লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে সবধরনের উপায় গ্রহণ করা জরুরি।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই।

নাঈম কাসেম জোর দিয়ে বলেন, “হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনও আত্মসমর্পণ করবে না।”

হিজবুল্লাহপ্রধান বলেন, “হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করেছে। খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও বিশেষ করে ২০০৬ সালে লেবাননের স্বার্থে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে দলটি।” সূত্র: মেহের নিউজ