• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

| বিশেষ প্রতিনিধি ১০:১২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ সারাবাংলা

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলের কাছাকাছি আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলাকে নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ অভিহিত করে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইএনআইএফআইএল-এর শান্তিরক্ষীরা তাদের কার্যক্রম আওতাভুক্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলার একটি সিরিজ পর্যবেক্ষণ করেছে।

তিনি বলেন, এই ঘটনা এমন সময়ে ঘটল যখন লেবাননের সশস্ত্র বাহিনী দক্ষিণ লেবাননে অননুমোদিত অস্ত্র এবং অবকাঠামো নিয়ন্ত্রণের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদের ১৭০১ প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের বিদ্যমান যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানাই।

ডুজারিক বলেন, বৃহস্পতিবার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিনত জবেইল এলাকার কাছে তিনটি মপেডে করে ছয়জন ব্যক্তি টহলরত জাতিসংঘের শান্তিরক্ষদের গাড়ির পেছনে প্রায় তিনটি গুলি ছোড়ে।  শান্তিরক্ষীদের ওপর আক্রমণ অগ্রহণযোগ্য এবং ১৭০১  প্রস্তাবের গুরুতর লঙ্ঘন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছেন, তারা যেন