• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ঋণের টাকা শোধ না করায় হত্যা

| বিশেষ প্রতিনিধি ১০:১০ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ সারাবাংলা

দৌলতপুরে ঋণের টাকা পরিশোধ না করায় রফিক ইসলামকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার সকালে মামলার পর পুলিশ ফারুক হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ বলছে, রফিক ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে আল আমিন নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু একাধিকবার চাওয়ার পরও সেই টাকা পরিশোধ না করায় ক্ষিপ্ত হয়ে আল আমিন লোকজন নিয়ে রফিককে গুলি করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পচাভিটা এলাকায় একটি চায়ের দোকানে রফিককে গুলি করে হত্যা করা হয়। এ সময় দুজন আহত হন।

নিহত রফিকুল ইসলাম উপজেলার পচাভিটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া খাতুন দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।

ওসি সোলাইমান শেখ বলেন, গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।