• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা

| বিশেষ প্রতিনিধি ১০:০৯ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ সারাবাংলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোহার উপজেলা হিন্দু সম্প্রদায়ের আয়োজনে আশীর্বাদ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়া গোলাবাড়ি হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

অ্যাডভোকেট রঞ্জিত সাহার সভাপতিত্বে ও দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা বিএনপির সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, পূজা উদ্যাপন পরিষদের খেলারাম সরকার, কোমল চন্দ্র পাল, রিপন রাজবংশী, পঙ্কজ ঘোষ, হিন্দু মহাজোটের মেহের কুমার দাস, চন্দন মোদক, সবুজ সরকার।

অপরদিকে, নবাবগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদের উদ্যোগে। শুক্রবার বাদ জুমা শোল্লার সিংহরায় এ অনুষ্ঠানে ছাত্রদল নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা গোলাম মোস্তফা, আমজাদ হোসেন চুন্নু প্রমুখ।