• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ফেনীতে যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার

| অনলাইন ডেস্ক ১০:৩২ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২৬ সারাবাংলা

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তারেক রহমান-এর পক্ষ থেকে গঠিত সামাজিক সংগঠন আমরা বিএনপি পরিবার

রোববার (১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদ নগরের জগৎ জীবনপুর এলাকায় নিহত পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা আবুল কাশেম।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, হারুনুর রশীদ ২০১৩ সালে পুলিশের গুলিতে নিহত হন। তিনি দাবি করেন, বিগত সময়ে নির্যাতিত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হারুনের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর নির্মাণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি আবুল কাশেম বলেন, পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখা হয়েছে এবং আগেই তাদের ঘর দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ নির্মাণকাজ শুরু করা হয়েছে। তিনি জানান, ২০২৩ সালে গঠিত আমরা বিএনপি পরিবার সংগঠনটি বিগত বছরগুলোতে নির্যাতিত ও শহীদ পরিবারের পাশে কাজ করছে।

অনুষ্ঠানে ফেনী জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে নিহত হারুনুর রশীদের স্মরণে মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ফেনীতে রাজনৈতিক সহিংসতা ২০১৩-এর অংশ হিসেবে ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে যুবদল নেতা হারুনুর রশীদ নিহত হন।