• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

কৃষক ও মৎস্য সম্পদ রক্ষায় এমপি বাবরের নানা উদ্যোগ

| অনলাইন ডেস্ক ৯:৫৯ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২৬ সারাবাংলা

নেত্রকোনার মদন উপজেলার হাওড়ে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

রোববার বিকেলে উপজেলার গোবিন্দশ্রী হাওড়ে এ উদ্বোধন করা হয়। পরে তিনি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের খেত পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

এ সময় এমপি বাবর বলেন, কৃষকদের প্রকৃত সমস্যা জানতে তিনি সরেজমিনে এসেছেন। জ্বালানি তেলের সংকট থাকলেও ধান কাটার হারভেস্টার চালাতে যেন সহজে ডিজেল পাওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী কৃষকদের পাশে রয়েছেন এবং তাদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন, যেমন কৃষি কার্ড ও নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান।

তিনি আরও বলেন, বৃষ্টির পানিতে যাতে ফসলের ক্ষতি না হয়, সেজন্য খাল খননসহ পরিকল্পিত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের স্বার্থ রক্ষায় যা প্রয়োজন, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হাওরের মৎস্য সম্পদ রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চায়না দোয়ারী, কারেন্ট জালসহ সব ধরনের অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে হবে। এসব জাল পাওয়া গেলে তা ধ্বংস করা হবে। এছাড়া সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি হাওরের মা মাছ ও পোনা মাছ রক্ষার গুরুত্ব তুলে ধরে জানান, নিজেও পোনা মাছ অবমুক্ত করবেন এবং স্থানীয়ভাবে কমিটি গঠন করে এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি প্রকৃত জেলেদের জন্য সরকারি প্রণোদনার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান।

এ সময় স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে, যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। কিশোর-যুবকদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধি পাচ্ছে, ফলে অপরাধও বাড়ছে। তাই মাদকবিরোধী অবস্থানে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকসেবী বা কারবারিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেতবতী মিস্ত্রী, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজানসহ দলের নেতাকর্মী ও স্থানীয় কৃষকরা।