• আজ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

আলীকদমে শয্যাশায়ী বৃদ্ধাকে গলাকেটে হত্যা

| অনলাইন ডেস্ক ১:৩৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৫, ২০২৬ সারাবাংলা

বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন শিবাতলী এলাকায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

নিহতের ছেলে নুরুল আমিন বলেন, তার মা দীর্ঘদিন প্যারালাইসিসে ভুগছিলেন। এমন অসহায় অবস্থায় তাকে গলাকেটে হত্যা করা হয়েছে—এটি মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।