• আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ|২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ | পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারের কান্ড, নিজের দূর্নীতি আড়াল করতে, তড়িঘড়ি পদক্ষেপ (পর্ব–২) | পটুয়াখালী জেলা কারাগারে দূর্নীতির আখড়া, জেল সুপার প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন কোটি টাকা। (পর্ব–১) | জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ কাণ্ড, আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের ভেতরেই চাঞ্চল্য। |

আশরাফুল ও সালাউদ্দিন থাকছেন বিশ্বকাপে

| বিশেষ প্রতিনিধি ১১:৪৯ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৪, ২০২৫ খেলা

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ক্রিকেটাররা কয়েকদিনের বিশ্রাম উপভোগ করছেন। বাংলাদেশ দলের জন্য এখন আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, বিশেষ করে আসন্ন বিপিএল শুরুর আগে। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেও কোনো আন্তর্জাতিক খেলায় অংশ নেবে না দল।

সালাউদ্দিন ও আশরাফুলের বিশ্বকাপে থাকা নিয়ে আগে গুঞ্জন তৈরি হয়েছিল। এর পেছনে কারণ, গত মাসে সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে বোর্ড সেই পদত্যাগ গ্রহণ করেননি। অন্যদিকে, আশরাফুলকে শেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছিল বিসিবি। এই কারণে কিছুটা সংশয় দেখা দিয়েছিল যে, বিশ্বকাপে এই দুজন থাকবেন কি-না।

তবে সব নিশ্চিত হওয়া গেছে। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সালাউদ্দিন ও আশরাফুল উভয়ই দলের সঙ্গে থাকবেন। এছাড়া কোচিং স্টাফের সকল সদস্যও বিশ্বকাপে থাকবেন এবং কোনো পরিবর্তন হবে না।

গত ৪ নভেম্বর হঠাৎ সংবাদ আসে যে, সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তবে সেই সিদ্ধান্ত আর কার্যকর হচ্ছে না এবং তিনি তার দায়িত্বে থাকবেন। জানা