• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের, আমিরুলের ৫

| বিশেষ প্রতিনিধি ১১:৪৫ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৪, ২০২৫ খেলা

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে একচেটিয়া খেলেছে বাংলাদেশ দল। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলাম নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। ১১মিনিটে প্রথম ও ১৫ মিনিটে টানা দুটি পেনাল্টি কর্নারে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুল হাসানের দুই ফিল্ড গোলে বাংলাদেশ ৫-০ গোলের লিড পায় বাংলাদেশ।

শেষ কোয়ার্টারে আরও ৫ গোলের  দেখা পায় বাংলাদেশ। ৪৬ মিনিট রাকিবুল হাসান ও মোহাম্মদ আবদুল্লাহ ফিল্ড গোল করেন। ৫১ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড ও ৫৩ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ম্যাচের শেষ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড গোল করলে বাংলাদেশ ১৩ গোলের ব্যবধানের জয় পায় বাংলাদেশ।

এই নিয়ে চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১২ গোল করলেন আমিরুল। গ্রুপ পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এছাড়া গত আসরের রানার আপ ফ্রান্সের বিপক্ষেও একটি গোলের দেখা পান আমিরুল।