• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়, আর্সেনালের দাপট অব্যাহত

| বিশেষ প্রতিনিধি ১১:৫১ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৪, ২০২৫ খেলা

সাম্প্রতিক দুর্বারহীনতা কাটিয়ে লা লিগায় স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের ওপর ভর করে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল, তবে পয়েন্ট হারিয়ে হোঁচট খেয়েছে লিভারপুল।

এর আগে টানা তিন ম্যাচ জয়হীন থেকে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারায় রিয়াল। সেই চাপ কাটিয়ে বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আলোনসোর দল। ম্যাচের শুরুতেই একক নৈপুণ্যে দুর্দান্ত শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এরপর পাল্টা আক্রমণ করলেও গোল পায়নি বিলবাও। প্রথমার্ধের শেষ দিকে কামাভিঙ্গার হেডে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় রিয়াল।