• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

কিংবদন্তি ফুটবলার কাফুর সঙ্গে ডিনার করতে লাগবে ৫০ হাজার টাকা!

| বিশেষ প্রতিনিধি ১১:৩৯ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৪, ২০২৫ খেলা

গত মঙ্গলবার ঢাকায় এসেছে ব্রাজিলের ক্লাব সাও বার্নাদো এবং গতকাল এসেছে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব। আগামীকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল। তিন ম্যাচের খেলা। ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গে যুক্ত হবে বাংলাদেশের একটি দল। নাম দেওয়া হয়েছে রেড গ্রিন ফিউচার স্টার। দুটি করে ম্যাচ হবে। প্রতি ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।

আগামীকাল ব্রাজিলের সাও বার্নার্দো এবং রেড গ্রিন ফিউচার স্টার, ৮ ডিসেম্বর আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ও বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার এবং ১১ ডিসেম্বর ব্রাজিলের সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন মুখোমুখি হবে। শেষ দিনে ঢাকায় আসার কথা রয়েছে বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ব্রাজিলের সাবেক তারকা কাফু এবং আর্জেন্টিনার ক্যানিজিয়ার। তারা ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে মাঠে থাকবেন বলে জানানো হয়েছিল, তবে এই দুই সাবেক তারকা ঢাকায় পা না রাখা পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না।