• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রী অপহরণের চেষ্টা, আটক ৬ যুবক

| অনলাইন ডেস্ক ৮:০৫ অপরাহ্ণ | এপ্রিল ৮, ২০২৬ সারাবাংলা

ফেনী-তে পুলিশ পরিচয় দিয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ৬ যুবককে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ফেনী সদর উপজেলা-র পাঁচগাছিয়া ইউনিয়নের একটি মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের স্টিকার লাগানো একটি হায়াস গাড়ি জব্দ করা হয়েছে।

আটকরা হলেন—পলাশ হোসেন ওরফে ইউনুছ মিয়া (১৯), মোহাম্মদ শাওন (১৯), পলাশ আহাম্মদ (২২), মিনহাজুল আলম তামিম (১৮), আবদুল আহাদ মেজবাহ (১৯) এবং ইমরান হোসেন রিহান। তাদের বেশিরভাগই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, ছয় যুবক পুলিশ পরিচয়ে মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে ছাত্রীকে তুলে নেওয়ার পরিকল্পনা করছিল। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করে তারা। এলাকায় ভীতি সৃষ্টি করতে গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করে নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিচ্ছিল বলে জানায় পুলিশ।