• আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ|২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ | পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারের কান্ড, নিজের দূর্নীতি আড়াল করতে, তড়িঘড়ি পদক্ষেপ (পর্ব–২) | পটুয়াখালী জেলা কারাগারে দূর্নীতির আখড়া, জেল সুপার প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন কোটি টাকা। (পর্ব–১) | জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ কাণ্ড, আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের ভেতরেই চাঞ্চল্য। |

‘প্রেসিডেন্ট’ নবীকে দলে ভিড়িয়ে নোয়াখালীর চমক

| বিশেষ প্রতিনিধি ১১:৩৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৪, ২০২৫ খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরিচিত মুখ আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবী। আসন্ন আসরের নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন এই আফগান অলরাউন্ডার। বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। 

আফগান ক্রিকেটে মিস্টার প্রেসিডেন্ট খ্যাত নবীর বয়স ৪০। তবে এখনও ব্যাট হাতে নিয়মিত ঝড় তোলেন তিনি। পাশাপাশি বল হাতেও বেশ সাবলীল অভিজ্ঞ এই ক্রিকেটার। আসন্ন বিপিএলে নোয়াখালীর ‘ট্রাম্প কার্ড’ হতে পারেন তিনি।

বিপিএলে বেশ পরিচিত মুখ নবী। এর আগে ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এই টুর্নামেন্টে খেলেছেন তিনি। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে খেলেছিলেন তিনি।

এবারের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর, সিলেটে। আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।