• আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ|২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ | পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারের কান্ড, নিজের দূর্নীতি আড়াল করতে, তড়িঘড়ি পদক্ষেপ (পর্ব–২) | পটুয়াখালী জেলা কারাগারে দূর্নীতির আখড়া, জেল সুপার প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন কোটি টাকা। (পর্ব–১) | জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ কাণ্ড, আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের ভেতরেই চাঞ্চল্য। |

ভারত ম্যাচ বয়কট ইস্যুতে আইসিসির ওপর চাপ, তিন শর্তে নরম পাকিস্তান

| অনলাইন ডেস্ক ১১:৩৪ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২৬ খেলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বড় চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এই ম্যাচটি অনুষ্ঠিত না হলে বিশাল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তাই শেষ মুহূর্তে পাকিস্তানকে সিদ্ধান্ত বদলাতে রাজি করাতে সক্রিয় হয়ে উঠেছে সংস্থাটি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির সামনে তিনটি শর্ত উত্থাপন করেছেন। শর্তগুলো মানা হলে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

প্রতিবেদন অনুযায়ী, নাকভির প্রথম শর্ত—আইসিসির রাজস্ব বণ্টনে পাকিস্তানের অংশ বাড়াতে হবে। দ্বিতীয় শর্ত—ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ পুনরায় চালু করতে হবে। তৃতীয় শর্ত হিসেবে তিনি চান, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিক ক্রীড়া সৌহার্দ্য বজায় রেখে হাত মেলাবেন।

অন্যদিকে এনডিটিভির খবরে ভিন্ন তিনটি শর্তের কথা বলা হয়েছে। সেগুলো হলো—বাংলাদেশকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া, বিশ্বকাপ থেকে বাদ পড়লেও অংশগ্রহণ ফি প্রদান এবং ভবিষ্যতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পাকিস্তানকে দেওয়া।

ভারত–পাকিস্তান ম্যাচটি না হলে আইসিসির সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ৬১৫০ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে রোববার লাহোরে জরুরি বৈঠকে বসে আইসিসি। সেখানে পিসিবি কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর জেরে চলতি বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। এরপরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সূত্র জানায়, লাহোরে প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকে তিন পক্ষ সমঝোতার চেষ্টা চালায়। বাংলাদেশকে ক্ষতিপূরণসহ কয়েকটি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে আইসিসি, ফলে পরিস্থিতি কিছুটা ইতিবাচক দিকে এগিয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ভারত ম্যাচ ইস্যুতে মহসিন নাকভি আপাতত নমনীয় অবস্থানে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার সঙ্গে বৈঠক করবেন নাকভি। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত মিললেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।