• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ইরানে পৃথক আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫ জন

| অনলাইন ডেস্ক ১১:০৩ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১, ২০২৬ বিশ্ব

ইরানে পৃথক দুটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাস এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, গ্যাস লিক থেকেই বিস্ফোরণগুলো ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে উপসাগরীয় উপকূলবর্তী বন্দর আব্বাসে। সেখানে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের–কে এ তথ্য নিশ্চিত করেন এক স্থানীয় কর্মকর্তা।

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে পৃথক আরেকটি আবাসিক ভবনে বিস্ফোরণে চারজন নিহত হওয়ার খবর দিয়েছে রাষ্ট্রীয় পত্রিকা তেহরান টাইমস।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, বন্দর আব্বাসের মোআল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে বিস্ফোরণের ফলে ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে আশপাশের একাধিক যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, এই বিস্ফোরণগুলোর সময় এমন এক প্রেক্ষাপটে ঘটেছে, যখন উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে। ফলে দেশটির সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বক্তব্যে বলেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কথা বলছে’। তবে বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।