• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

ইরান নিয়ে ট্রাম্পের হুমকি ‘অগ্রহণযোগ্য’—পোপ চতুর্দশ লিও

| অনলাইন ডেস্ক ৭:৫৮ অপরাহ্ণ | এপ্রিল ৮, ২০২৬ বিশ্ব

যুক্তরাষ্ট্রইরান-এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে পোপ পোপ চতুর্দশ লিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেন, ইরানের ‘পুরো সভ্যতা’ মুছে ফেলার মতো হুমকি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ইতালিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি বলেন, “আমরা সবাই জানি, ইরানের পুরো জাতির বিরুদ্ধে একটি হুমকি দেওয়া হয়েছে—এটি সত্যিই অগ্রহণযোগ্য।”

ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঠিক কয়েক ঘণ্টা আগেই তিনি এই মন্তব্য করেন। পোপ আরও বলেন, বিষয়টি শুধু আন্তর্জাতিক আইনের নয়, বরং একটি গভীর নৈতিক প্রশ্ন, যা একটি জাতির সার্বিক কল্যাণের সঙ্গে জড়িত।

পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরে সরাসরি মার্কিন রাজনীতি নিয়ে মন্তব্য এড়িয়ে চললেও পোপ চতুর্দশ লিও ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছেন।

এছাড়া, ট্রাম্প প্রশাসনের কিছু মহল থেকে যুদ্ধকে খ্রিষ্টীয় দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যার চেষ্টাকেও তিনি প্রত্যাখ্যান করেছেন। গত মার্চে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘যিশুখ্রিষ্টের নামে’ যুদ্ধজয় ও সেনাদের নিরাপত্তার জন্য প্রার্থনার আহ্বান জানালে পোপ সতর্ক করে বলেন, যিশু যুদ্ধপ্রবণতার পক্ষে নন।

ইস্টারের আগে এক বিশেষ প্রার্থনায় তিনি বলেন, খ্রিষ্টীয় আদর্শকে আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা দিয়ে বিকৃত করা হচ্ছে, যা যিশুখ্রিষ্ট-এর শিক্ষার পরিপন্থী।

সবশেষে, ইস্টার উপলক্ষে সেন্ট পিটার্স স্কোয়ারে হাজারো মানুষের সামনে শান্তির আহ্বান জানিয়ে পোপ বলেন, সংঘাত ও ক্ষমতার লড়াই পরিহার করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।