• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসী সংঘর্ষে নিহত ১২৫

| অনলাইন ডেস্ক ১০:৪৪ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১, ২০২৬ বিশ্ব

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব হামলার জবাবে চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) শনিবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের সমন্বিত হামলার পর বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান চালানো হয়।

আইএসপিআর জানায়, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি সশস্ত্র সংগঠনের সদস্যরা একযোগে কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা পরিকল্পিতভাবে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালায়, এতে ১৮ জন সাধারণ মানুষ নিহত হন। একই সঙ্গে সন্ত্রাসীদের হামলায় ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য শহীদ হন।

পরবর্তীতে নিরাপত্তা বাহিনী স্থল ও আকাশপথে সমন্বিত অভিযান চালিয়ে অন্তত ৯২ জন সন্ত্রাসীকে হত্যা করে বলে দাবি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় এখনো নিরাপত্তা তৎপরতা অব্যাহত রয়েছে।