• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ

| অনলাইন ডেস্ক ৬:৫৪ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২৬ শিক্ষাঙ্গন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকান সংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলে মানহানিকর বক্তব্য ও অপপ্রচারের অভিযোগে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নুরুল গনি সগীরের পক্ষে তার সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস শাকিব এই নোটিশ পাঠান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নুরুল গনি সগীর। সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ ও শিক্ষার্থী শিশির তানিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুরুল গনি সগীর বলেন, গত ২৪ জানুয়ারি ক্যাম্পাসে অবৈধ দোকান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। বিষয়টি স্পষ্ট করতে পরদিন (২৫ জানুয়ারি) তিনি সংবাদ সম্মেলন করে অভিযোগকারীর প্রতি ১২ ঘণ্টার সময় বেঁধে দেন, যাতে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করা যায়।

তিনি বলেন, নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর তিন থেকে চার দিন পার হলেও অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন করা হয়নি। এ কারণে বিষয়টি আইনিভাবে মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারই অংশ হিসেবে সর্বমিত্র চাকমাকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও পরবর্তী বক্তব্যের মাধ্যমে নুরুল গনি সগীরকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। এসব বক্তব্যের ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করা হয়।

নোটিশে আরও বলা হয়, অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন ছাত্রনেতাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, যা দণ্ডবিধি অনুযায়ী মানহানি ও হয়রানিমূলক অপরাধের শামিল।

আইনি নোটিশে সর্বমিত্র চাকমাকে নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়।