• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ঢাকায় মেস থেকে জবি ছাত্রী রাকিবার মরদেহ উদ্ধার

| অনলাইন ডেস্ক ১১:২২ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২৬ শিক্ষা, শিক্ষাঙ্গন

পুরান ঢাকার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কলতাবাজার ওয়াসা পানির পাম্প সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাকিবা (২০) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

পাশের কক্ষে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী জানান, সারাদিন রাকিবার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাত আনুমানিক ৯টার দিকে রাকিবার এক বান্ধবী এসে দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ১৫–২০ মিনিট চেষ্টা করেও ব্যর্থ হলে বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হয়। এরপর নিচতলা থেকে এক যুবক এসে হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

নিহতের ভাই নাঈম হোসেন জানান, রোববার রাতে পরিবারের সঙ্গে রাকিবার শেষ কথা হয়। তখন তিনি মেসে একাই ছিলেন এবং মাকে জানান, তার শরীর ভালো নেই—পরে কথা বলবেন। এরপর আর তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। সোমবার সকালে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে বিষয়টি রাকিবার বান্ধবীদের জানানো হয়।

কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এটি আত্মহত্যা কি না—এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফেরদৌস হাসান জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।