• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

ইবির ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন, অংশগ্রহণ ৯২.৫ শতাংশ

| অনলাইন ডেস্ক ৯:৫৩ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২৬ শিক্ষা, শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্বতন্ত্র ‘ডি’ ইউনিট (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় ২ হাজার ৩৯ জন ভর্তিচ্ছুর মধ্যে ১ হাজার ৮৮৬ জন অংশগ্রহণ করেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৯২.৫ শতাংশ।

‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন ড. সেকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরীক্ষার ফলাফল রোববার রাতেই প্রকাশ করা হতে পারে।

ডি ইউনিটভুক্ত চারটি বিভাগ—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য—মোট ৩৩০টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন।