যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার ওপর খ্রিষ্টান নির্যাতনের অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র দপ্তর বুধবার (৩ ডিসেম্বর) জানিয়েছে, নাইজেরিয়ার যেসব ব্যক্তি এবং তাদের পরিবার এই সহিংসতায় জড়িত, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ায় সহিংসতার পেছনে রয়েছে ধর্মীয় সংখ্যালঘু-সংখ্যালঘু সংঘাত, কৃষক ও পশুপালকদের মধ্যে সম্পদবিরোধ, জাতিগত দ্বন্দ্ব, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং সশস্ত্র গ্যাংয়ের অপহরণ-মুক্তিপণ চাহিদা। প্রায় ২২ কোটি মানুষের দেশে খ্রিষ্টান ও মুসলিমের সংখ্যা প্রায় সমান। বিশেষ করে বোকো হারাম সন্ত্রাসী সংগঠনের কারণে দেশটি বহু বছর ধরে নিরাপত্তাহীনতার মধ্যে আছে।
সম্প্রতি মধ্য নাইজেরিয়ায় সম্প্রতি সশস্ত্র গ্যাং-এর সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যেখানে তারা স্থানীয় মানুষজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই পরিস্থিতির প্রেক্ষিতে পেন্টাগনকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন।





















