• আজ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের

| বিশেষ প্রতিনিধি ১১:৫৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৪, ২০২৫ বিশ্ব

ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য চীন ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনা নেতা শি জিনপিং এই ঘোষণা দেন।

দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য উত্তেজনা, তাইওয়ান এবং ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকটি ম্যাক্রোঁর তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে উভয় নেতা পারস্পরিক সফরের মাধ্যমে দৃঢ় ব্যক্তিগত সম্পর্ক প্রদর্শন করলেও বেশ কিছু বিতর্কিত রাজনৈতিক বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।

এদিকে, গাজার জন্য চীনের ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস। তিনি বলেন, এই উদার উদ্যোগ ন্যায়বিচারের সমর্থনে চীনের নীতিগত এবং অটল অবস্থানের প্রতীক।